বাংলাদেশে প্রচুর উদ্ভাবক, শিল্পী, চিত্রকার, লেখক আছেন যারা তাদের নতুন কাজগুলো অর্থের অভাবে ঠিক মত শেষ করতে পারছে না কিংবা মানুষের কাছে পৌছতে পারছে না।
আমরা এই উদ্ভাবক, লেখক, চিত্রাকার ও শিল্পীদের জন্য একটি ওয়েব প্লাটফর্ম বানাতে চাচ্ছি যেখানে তারা তাদের নতুন উদ্ভাবনকে লাখ লাখ মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন এবং দর্শকদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থের জোগান ও করতে পারবেন তার প্রজেক্ট শেষ করার জন্য! কিছু গিফট কিংবা তার উদ্ভাবনি পন্যের বিনিময়েই সে সেটা করতে পারবে। অথবা তার উদ্ভাবিত প্রোডাক্টটি সরাসরি দর্শকদের কাছে বিক্রিও করতে পারবেন।
আমাদের এই প্লাটফর্মটি নতুন উদ্ভাবক, লেখক, চিত্রাকার ও শিল্পীদের আরও উৎসাহীত করবে ভালো কাজ করার জন্য। দেশের প্রতিভাবান সন্তানরা তাদের মেধাকে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবে। তৈরী হবে অনেক কর্মসংস্থান, নতুন প্রজন্ম আগ্রহী হবে উদ্ভাবক, উদ্যোক্তা, শিল্পী, লেখক কিংবা গায়ক হওয়ার জন্য। যা বাংলাদেশকে করবে আরও সমৃদ্ধশালী!